০৬ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন চারজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চরচল্লিশসালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই এলাকার ৩৫ বছর বয়সী মতিয়ার রহমান টাংরু ও ৩৬ বছর বয়সী মনু মিয়া।
লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে মতিয়ার রহমান টাংরু ও মনু মিয়াসহ কয়েকজন নৌকা নিয়ে তিস্তা নদীতে মাছ শিকারে যান। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ সময় আহত হন চারজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বজ্রপাত/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply