১০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৬৪ জন। গতকাল সোমবার মারা গিয়েছিলেন ২৪৫ জন। গতকালের চেয়ে আজ ১৯ জন বেশি মারা গেছেন। এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়ালো।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত ২৩ হাজার ১৬১ জন মারা গেছেন।
এর আগে গত ৫ আগস্টেও ২৪ ঘন্টায় ২৬৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এখন পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৪৭ হাজার ৪২৪ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ













