মৃতের সংখ্যা ৪৪ হলো

৮ জুন ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আরও এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪ জনে।

চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

তিনি জানান, কন্টেইনার ডিপোতে আগুনে দগ্ধ মাসুদ রানা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ’তে স্থানান্তর করা হয়। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: হামলার শিকার জোনায়েদ সাকি

৩৪ বছর বয়েসি মাসুদ রানা বিএম কনটেইনার ডিপোর অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলায়।

মৃত্যু/এএমএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *