১ মে ২০২২ (নিউজ ডেস্ক): মহান মে দিবসে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শ্রমজীবী মাঠকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিটি পোস্ট করেন সাকিব আল হাসান
নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ক্রিকেট মাঠের ‘মাঠকর্মীদে’র অবদানকে স্মরণ করেছেন নাম্বার ওয়ান সাকিব।
ক্রিকেট মাঠে কাজ করতে থাকা মাঠ কর্মীদের একটি স্কেচ করা ছবি আপলোড করেন তিনি। সেই ছবিতে সাকিব লিখেন, ‘অক্লান্ত পরিশ্রমে আমাদের মাঠকর্মীরা নিশ্চিত করেন মাঠের প্রস্তুতি ও অন্যান্য সকল সুযোগ-সুবিধা। যার ফলে, আমরা খেলতে পারি কোন প্রকার চিন্তা ছাড়াই। আন্তর্জাতিক শ্রমিক দিবসে মাঠকর্মীসহ পৃথিবীর সকল কর্মজীবী মানুষের জন্য থাকলো শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’
সাকিবের এই পোস্টে ইতোমধ্যে রিয়্যাক্ট দিয়েছেন ৮৮ হাজারেরও বেশী ভক্ত। এরমধ্যে লাভ রিয়্যাক্ট দিয়েছেন ৪৬ হাজার জন। এছাড়া লাইক দিয়েছেন ৩৯ হাজার, কেয়ার রিয়্যাক্ট দিয়েছেন প্রায় ২ হাজার জন। ৩ হাজারেরও বেশি সমর্থক পোস্টটিতে কমেন্ট করেছেন। পোস্টটি শেয়ার করেছেন ৩২৯ জন।
আরও পড়ুন: বায়তুল মুকাররম মসজিদে ঈদের পাঁচ জামাত
উল্লেখ্য, সাকিবের এই পেইজটি ফলো করছেন ১৫ মিলিয়নেরও বেশি মানুষ।
মে দিবসে সাকিব/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply