যাত্রীর পেট থেকে বের হলো ৩ স্বর্ণের বার

২৫ মে ২০২২ (নিউজ ডেস্ক): ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক কাস্টম চেকপোস্টে এক পাসপোর্ট যাত্রীর পাকস্থলী থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় তার সহযোগীকে আটক করা হয়।

বুধবার সকালে ফাহাদুজজামান নামে ২৩ বছর বয়সী ওই যুবকের পাকস্থলী থেকে ৪০০ দশমিক ৬৬ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা।

আটক ফাহাদুজজামান শরীয়তপুর জেলার পালং থানার সোলপাড়া গ্রামের নূরুজজামানের ছেলে। তার সহযোগী একই এলাকার কাসেম খানের ছেলে নানটু।

বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, একজন পাসপোর্ট যাত্রী তার শরীরে স্বর্ণের বার বহন করে পাসপোর্টযোগে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করে তার পাকস্থলী থেকে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তার সহযোগীকেও আটক করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়েছে।

অপরাধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ