রাঙ্গামাটিতে দুগ্রুপের গোলাগুলি, নিহত ৪

২২ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, রাঙ্গামাটি): রাঙ্গামাটিতে সশস্ত্র দুগ্রুপের গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বান্দরবান জেলার রাজবিলা ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলার গাইন্দ্যা ইউনিয়নের মধ্যবর্তী নতুন কেচিপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

সন্তু লারমা সমর্থিত জেএসএস ও মগ লিবারেশন পার্টির (মগ পার্টি) মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বান্দরবানের রাজবিলা ইউনিয়ন থেকে এক মোটরসাইকেল চালককে অপহরণ করে নিয়ে যাচ্ছিল মগ পার্টি। এ সময় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা গাইন্দ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন কেচিপাড়া এলাকায় জেএসএস ও মগ পার্টির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে মগ পার্টির চার সদস্য গুলিতে ঘটনাস্থলে মারা যান।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মীর মোদদাচ্ছের হোসেন হোসেন বলেন, গোলাগুলির ঘটনা শুনেছি। কার সাথে কার গোলাগুলি হয়েছে জানি না। ঘটনাস্থল আমাদের এলাকায় কিনা জানতে পুলিশের একটি টিম পাঠানো হচ্ছে।

গোলাগুলি/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ