রোমানা আটক

১২ মার্চ ২০২১ (বিনোদন ডেস্ক): গ্রেফতার হয়েছেন মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা। সৌদি প্রবাসী ব্যবসায়ী কামরুল হাসানের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, সৌদি প্রবাসী কামরুল হাসানের মামলায় রোমানা ইসলাম স্বর্ণাকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানও হবে।

পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে সৌদি প্রবাসী কামরুল হাসানের সাথে স্বর্ণার পরিচয় হয়। পরে ফেসবুকে কথোপকথন। ২০১৯ সালের মার্চে বিয়ে করেন তারা। বিয়ের পর কামরুল সৌদি আরবে চলে যান। গাড়ি, ব্যবসা, ফ্ল্যাট কেনাসহ নানা অজুহাতে তার কাছ থেকে এক কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেন স্বর্ণা। সম্প্রতি ওই ব্যক্তি দেশে আসেন এবং স্বর্ণার বাসায় যান। এসময় স্বর্ণা জানিয়ে দেন, তাকে অনেক আগেই তিনি তালাক দিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেয়া হয় কামরুলকে। এ ঘটনায় বৃহস্পতিবার স্বর্ণার বিরুদ্ধে কামরুল মোহাম্মদপুর থানায় মামলা করেন।

কামরুল হাসান জানান, ২০১৯ সালের মার্চে তিনি সৌদি আরব থেকে দেশে আসলে স্বর্ণা তাকে বাসায় নিয়ে যান। সেখানে তাকে খাবারের মাধ্যমে চেতনাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে ফেলেন। এরপরই আপত্তিকর ছবি তোলা হয়। ওই ছবি দেখিয়ে তাকে বিয়ের জন্য চাপ দেন স্বর্ণা। বিয়ে না করলে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয় তাকে। সম্মানহানির ভয়ে তিনি স্বর্ণাকে বিয়ে করতে বাধ্য হন বলে দাবি করেন।

২০১৫ সালে স্বর্ণা অভিনিত একটি সিনেমা মুক্তি পায়। এ ছাড়া তিনি নাটক করেন এবং একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন।

রোমানা ইসলাম স্বর্ণা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *