ডিবি কার্যালয়ে তানজিন তিশা

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ডিবি কার্যালয়ে যান এ অভিনেত্রী।

জানা যায়, এদিন বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সাথে সাক্ষাৎ করার জন্য ডিবি কার্যালয়ে যান তিশা। ব্যক্তিগত সমস্যা সম্পর্কে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নেয়ার জন্যই গিয়েছেন তিনি।

উল্লেখ্য, কয়েকদিন আগেই তিশার আত্মহত্যার চেষ্টা শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সময় গুঞ্জন উঠে, অভিনেতা মুশফিক আর ফারহানের সাতে প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী। পরে অবশ্য এ কথা অস্বীকার করেন তিনি।

এ ঘটনায় তিশার কাছে বিষয়টি জানতে চাইলে সাংবাদিকদের হুমকি দেন তিনি। পরে সাংবাদিকদের হুমকি দেয়ায় বিষয়টি নিয়ে দেশের বিনোদন সাংবাদিকসহ বিভিন্ন সচেতন মহল প্রতিবাদ জানালে অনেকটা তোপের মুখে ক্ষমা চান তিশা। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে ক্ষমা চাইলেও পরবর্তীতে সেই পোস্ট অবশ্য মুছে ফেলেন তিনি।

এসব ঘটনা নিয়ে সমালোচনার মাঝে রোববার (১৯ নভেম্বর) রাতে হঠাৎ করেই তিশার পুরনো একটি ফোনালাপ ফাঁস হয় সোশ্যালে। ফাঁস হওয়া ওই ফোনালাপটি অনেক পুরনো। এর আগে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিশা। যদিও বেশি দিন টিকেনি ওই সম্পর্ক। তখন হাবিবের সাথে সম্পর্ক নিয়ে গায়কের সাবেক স্ত্রী রেহান চৌধুরীর সাথে কথা বলেছিলেন অভিনেত্রী। আর ওই ফোনালাপটি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যালে।

তানজিন তিশা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *