লক্ষ্মীপুরে লোকালয়ে ধরা পড়লো কুমির

নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের খাসিয়ার চর এলাকায় একটি কুমির ধরা পড়েছে। বিশালাকৃতির কুমিরটির ওজন প্রায় ৫ মনের কাছাকাছি বলে ধারণা স্থানীয়দের।

বুধবার রাতে খাসিয়ার চরের মাঝি বাড়ির একটি হাঁস-মুরগির খোঁয়াড়ে হানা দিলে বাড়ির লোকজন কুমিরটি ধরে ফেলে। পরে কুমিরটিকে উত্তর চরবংশীর চান্দেরখাল মাছঘাটে নিয়ে আসে।

পরে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার দুপুরে কুমিরটিকে বন বিভাগের লোকজন তাদের হেফাজতে নেয়।

স্থানীয়রা জানায়, খাসিয়ার চরের একটি বাড়ির হাঁস-মুরগির খামারের নিচ থেকে কুমিরটি ধরা হয়েছে। বুধবার সকালে স্থানীয় লোকজন কুমিরটিকে দেখতে পায়। সেটি বাড়ির পাশের একটি পুকুরে ছিল। রাতে হাঁস-মুরগি খেতে ওপরে উঠে আসে। সেখান থেকে কুমিরটিকে ধরা হয়।

রায়পুর ফায়ারসার্ভিসের ফাইটার আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় লোকজন কুমিরটি আটক করে। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে আমরা কুমিরটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি।

রায়পুর বন বিভাগের রেঞ্জ সহকারী মতিউর রহমান সোহাগ বলেন, কুমিরটি আমাদের হেফাজতে নিয়েছি। সেটি জেলা অফিসে পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

কুমির/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *