১১ জুন ২০২১ (স্পোর্টস ডেস্ক): ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথমে ব্যাট করে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে মহামেডান। এমন মাঝারি টার্গেট পূরণ করতে ব্যাট হাতে নেমে মাঠে রীতিমত ধুঁকছে আবাহনী।
৯ রানে ৩ উইকেট হারায় মুশফিকের দল। তিনটি উইকেটেই দখল করেছেন স্পিনার শুভাগত হোম।
শুভাগত হোমের বিপক্ষে আবাহনীর ব্যাটসম্যানরা যখন টালমাটাল, তখন তেমন একটা সুবিধা করে উঠতে পারেননি না সাকিব আল হাসান।
অবশ্য মাত্র ১ ওভার বল করেছেন তিনি। দিয়েছেন ১০ রান।
এতেই মেজাজ হারিয়ে ধুন্দুমার কাণ্ড ঘটিয়ে বসেছেন। আবাহনী অধিনায়ক মুশফিককে আউট করতে না পেরে উইকেটে লাথি মারেন তিনি।
পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব। ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে মুশফিবের প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি।
এতেই ক্ষেপে যান সাকিব। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইক অ্যান্ডের উইকেট ভেঙে ফেলেন।
এতেই ক্ষান্ত হননি তিনি, আম্পায়ারের দিকে রাগত ভঙ্গিতে তাকিয়ে কিছু কথাও বলেন।
ক্রিকেট/এসকেএম/আরএম















