শুভ জন্মদিন গ্রেট খালী

২৭ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): ভারতীয় রেসলার গ্রেট খালীর আজ ৫০তম জন্মদিন। ১৯৭২ সালের ২৭ আগস্ট তিনি ভারতের পাঞ্জাবে জন্ম গ্রহণ করেন।

গ্রেট খালী তার পোষাকি নাম। প্রকৃত নাম দলীপ সিং রানা। খালী জানান, সনাতন ধর্মের দেবী কালীর নাম থেকে অনুপ্রাণিত হয়ে তিনি খালী নাম গ্রহণ করেন। কারণ, দেবী কালী চিরন্তনী শক্তির প্রতিক।

গ্রেটখালীর বাবার নাম জ্বালা রাম। মায়ের নাম তণ্ডী দেবী। খালীরা ৭ ভাই-বোন। ২০০২ সালে তিনি হরমন্দির কৌরকে বিয়ে করেন।

গ্রেট খালী পেশাদার রেসলার এবং পাওয়ারলিফটার। ডব্লিউডব্লিউই-তে তিনি একবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ও একবার স্ল্যামি অ্যাওয়ার্ড জয় করেন। গ্রেট খালী ১৯৯৫ ও ৯৬ সালের মিস্টার ইন্ডিয়া খেতাব জয়ী। এছাড়াও তিনি হলিউডের তিনটি এবং বলিউডের দুইটি সিনেমায় অভিনয় করেছেন। তবে রেসলার হওয়ার আগে ছিলেন পাঞ্জাব পুলিশের কর্মকর্তা।

গ্রেট খালীর বাবা-মায়ের উচ্চতা সাধারণ ভারতীয় নাগরিকদের মত। তবে তার দাদার উচ্চতা ছিল ৬ ফুট ৬ ইঞ্চি। খালী তার দাদার মত লম্বা এবং স্বাস্থ্যবান হয়েছেন। স্বাস্থ্য রক্ষায় তিনি প্রচুর পরিমাণে মুরগির মাংস খান। তবে খাবার হিসেবে প্রথম পছন্দ শাক-সব্জি।

আরও পড়ুন: মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে বিএনপির রাজনীতি

গ্রেট খালী শিশুদের পছন্দ করেন। আর্ট নিউজের শিশুতোষ পাতার সম্পাদক আনান মুস্তাফিজ মুগলি-সহ তার রয়েছে অসংখ্য ক্ষুদে বন্ধু ও ভক্ত। খালী ইনস্টাগ্রামে তাদের সাথে নিয়মিত যোগযোগ রাখেন।

গ্রেট খালী/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *