১৫ এপ্রিল ২০২১ (স্পোর্টস ডেস্ক): দুই মেয়ের পর এবার ছেলের বাবা হলেন সাকিব আল হাসান। গেল বছর রমজান মাসে দ্বিতীয় সন্তান হয়েছিল সাকিব-শিশির দম্পতির। ছেলের নাম জানানোতো দূরের কথা, ছেলের মুখখানাও ঠিক মত দেখাননি কাউকে। এবার সাকিব ছেলের মুখের স্পষ্ট ছবির পাশাপাশি নামও জানালেন।
বৃহস্পতিবার সাকিব তার ফেসবুকে শিশির ও ছেলের একটি ছবি পোস্ট করেন। সে সাথে জানান, ছেলের নাম রেখেছেন আইজাহ আল হাসান।
আইপিএল খেলতে সাকিব এখন ভারতে। তার দল কোলকাতা নাইট রাইডার্স সাকিব পরিবারের সবাইকে নিজেদের জার্সি উপহার দিয়েছে। জার্সিতে সবার নাম্বার, নাম্বার ওয়ানের ব্র্যান্ড ‘সেভেনটি ফাইভ’। জার্সি তৈরি হয়েছে উম্মে আহমেদ শিশির, দুই মেয়ে আলায়না আল হাসান ও ইরাম আল হাসান আর নবজাতক ছেলের নামে।
ফেসবুকে সাকিব ও শিশিরের যৌথ অ্যাকাউন্ট ‘সাকিব উম্মে আল হাসান’ অ্যাকাউন্টেও পোস্ট দেয়া হয়েছে জার্সির।
সাকিব ফেসবুকে নিজের পোস্টে লিখেছেন, ‘আমাদের ছেলে আউজাহ আল হাসানকে জন্মের এক মাসের শুভেচ্ছা। আমাদের ছোট্ট পরিবারকে তুমি পরিপূর্ণ করেছ। তুমি দুই সুন্দর বোনের প্রিয় ভাই যারা তোমাকে পেয়ে আনন্দে আটখানা। আরও আমরাও এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না বাবা!! আমার পরিপূর্ণ পৃথিবী।’
সাকিব/এএমএম/আরএম
















Leave a Reply