সাজায় সমাধান নয়

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, জরিমানা করে, হাজত খাটিয়ে বা ফাঁসি দিয়ে জঙ্গীবাদ বন্ধ করা যাবে না। তিনি বলেন, উগ্রবাদের চাষাবাদ হয় মস্তিষ্কে। আমরা এই জায়গায় আঘাত হানতে চাই। এক্ষেত্রে তরুণদের ভূমিকা রাখার সুযোগ আছে বলেও মন্তব্য করেন মনিরুল ইসলাম।

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘তারুণ্যের বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে জঙ্গীবাদ ও উগ্রতা দমন বা নিয়ন্ত্রণ করা সম্ভব না। এ কাজ সবার। পরিবার, শিক্ষা ব্যবস্থা, সুশীল সমাজ, সংস্কৃতিকর্মী, মসজিদের ইমাম ও আলেমদারদের এগিয়ে আসতে হবে। এসবের কুফল সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে।

মনিরুল ইসলাম বলেন, সম্প্রীতির সংস্কৃতি, পরমতসহিষ্ণু মানসিকতার সহনশীল প্রজন্ম গড়ে তুলতে হবে।

কর্মশালার সভাপতি জিয়াউল হাসান বলেন, তরুণদের মাদক, ধর্ষণ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে।

কর্মশালায় সারাদেশ থেকে বাছাই করা তরুণরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *