সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

০৯ সেপ্টেম্বর ২০২১  (নিউজ ডেস্ক,পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আবারও ৬ ফুটের একটি মৃত ডলফিন ভেসে এসেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছয় ফুটের ইরাবতি ওই মৃত ডলফিনটি স্থানীয়রা দেখতে পান। পরে এটিকে তাদের উদ্যোগে মাটিচাপা দেয়া হয়েছে।

এদিকে গত দুই বছর ধরে একের পর এক সামুদ্রিক স্তন্যপায়ী  ডলফিন, তিমিসহ বিভিন্ন প্রজাতির প্রাণী মৃত অবস্থায় ভেসে আসছে কুয়াকাটা সৈকতে। এ সময়ের মধ্যে অন্তত ৩০টি বিভিন্ন প্রজাতির মৃত ডলফিন ও দুইটি মৃত তিমি উদ্ধার করা হয়েছে।

পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তা তারিকুল ইলসাম বলেন, মৃত এ ডলফিনগুলো সংরক্ষণ করা হবে। মৃত্যু রহস্য উদ্ঘাটনে এগুলোর ময়নাতদন্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে।

সাগরের ট্রলিং বোট ও ট্রলারের ধাক্কায় এমনকি সাগরে মাছধরা জেলেদের জালে জড়িয়ে এসব সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মারা পড়ছে বলে একটি গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

মৃত ডলফিন/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *