সড়ক দুর্ঘটনায় পেট্রোবাংলার প্রকৌশলী নিহত

২০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পেট্রোবাংলার এক প্রকৌশলী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রকৌশলীর মা।

শুক্রবার সকাল ৭ টায় ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর রাণীর হাটমোড়ে এই দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনাসপেক্টর বানিউল আনাম জানান, বগুড়া থেকে প্রকৌশলী তৌফিকুল্লাহ ও তার মা মাইক্রোবাস যোগে ঢাকায় ফিরছিলেন। হঠাৎ একটি ট্রাক তার গতি কমিয়ে দিলে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনা স্থলে মাইক্রোবাসের যাত্রী প্রকৌশলী এসএম মোহাম্মদ তৌফিকুল্লাহ নিহত হয়। সে পাবনা জেলার সাথিয়া উপজেলার উপজেলার সরিষা গ্রামের এসএম সানাউল্লাহ মিয়ার ছেলে। নিহত তৌফিকুল্লাহ ঢাকায় পেট্রোবাংলায় প্রকৌশলী পদে কর্মরত আছেন।

এ সময় তার মা নাজমা বেগম গুরুতর আহত হয়। তিনি বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত তৌফিকুল্লাহর মরদেহ মেডিকেল কলেজের মর্গে আছে।

দুর্ঘটনার পর পরই মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে একটি মামলা হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *