নিউজ ডেস্ক: ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে দুই বছরের একটি শিশুর এক হাতের কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
শিশুটিকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক মানস দাস।
মানস দাস বলেন, কনুই থেকে হাত ছিঁড়ে যাওয়ায় শিশুটির রক্ষপাত হয়েছে। প্রাথমিকভাবে অস্ত্রোপচার কর ছিঁড়ে যাওয়া জায়গাটি যতটুকু পারা যায় ঠিক করার চেষ্টা করা হয়েছে।
বিষয়টি নিয়ে জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমে কথা বলেছেন।তিনি বলেন, চিড়িয়াখানায় প্রাণীরা যেখানে থাকে সেখানে একটি, এরপর আরেকটিসহ দুইটি নিরাপত্তাবেষ্টনী দেয়া থাকে। দর্শনার্থীরা দ্বিতীয় বেষ্টনীর বাইরে থেকে প্রাণী দেখেন। এ ঘটনায় শিশুটির সাথে তা মা-বাবা ছিলেন। শিশুটি একপর্যায়ে প্রথম নিরাপত্তাবেষ্টনীর কাছে চলে যায় এবং বাইর থেকে ডান হাত এগিয়ে দেয়। তার হাতের আঙুল হায়েনার খাচার ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। তখনই ঘটনাটি ঘটে।
রফিকুল ইসলাম বলেন, প্রাণীকে ঘিরে রাখা এ নিরাপত্তাবেষ্টনীর চারপাশে নেট দেয়া রয়েছে। সোয়া এক ইঞ্চির নেটের চিদ্র দিয়ে প্রাই দুই বছরে বসয়ী শিশুটির আঙুল ঢুকে গিয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যে হায়েনা তার আঙুল টেনে ধরে। এতে শিশুটির কবজি পর্যন্ত হায়েনার মুখে ঢুকে যায়। তখন চিড়িয়াখানার নিরাপত্তাকর্মী বাইরে থেকে তার হাত ধরে টান দেন। এতে শিশুটির কনুই থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি বলেন, চোখের পলকে ঘটনাটি ঘটেছে। আমাদের অবহেলা ছিল বলতে পারছি না। তবে নিরাপত্তাবেষ্টনী আরও উঁচু করা প্রয়োজন, যাতে কেউ তা ডিঙিয়ে ভেতরে ঢুকতে না পরেন।
বিষয়টি খতিয়ে দেখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকেও আলাদা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হায়েনার আক্রমণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















