৩০ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারল স্বাগতিক বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে জয়ের জন্য ২০২ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। জবাবে ২ উইকেটে ২০৩ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ৯১ ও আব্দুল্লাহ শফিক ৭৩ রান করে আউট হন। তবে আজহার আলি ২৪ ও অধিনায়ক বাবর আজম ১৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩০ ও পাকিস্তান ২৮৬ রান করেছিল। প্রথম ইনিংস থেকে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৩৩ ও দ্বিতীয় ইনিংসে ৯১ রান করায় ম্যাচ সেরা হন পাকিস্তানের আবিদ।
আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply