অগণন প্রাণে আলো জ্বেলেছেন শওকত আলী

নিউজ ডেস্ক: টানা পঞ্চাশ বছর শিক্ষকতার সাথে যুক্ত থেকে শিক্ষাব্রতী মোহাম্মদ শওকত আলী অগণন প্রাণে জ্বেলেছেন আলো। দিকভ্রান্তকে দেখিয়েছেন সঠিক পথের দিশা। মানুষ গড়ার কারিগর হিশেবে তিনি অর্ধশতাব্দির অধিক যে ভূমিকা রেখেছেন তা এক কথায় অতূলনীয়। অনুকরনীয়তো বটেই। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলিত জীবন এবং সততায় নিবিষ্ট থাকার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা সমৃদ্ধ আগামী রচনায় রাখছে ভূমিকা।

শনিবার (২৮ জানুয়ারি) বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ শওকত আলীকে নিয়ে কবিকণ্ঠের সুহৃদ আড্ডায় বক্তরা এমন অভিমত ব্যক্ত করেন।

লন্ডনের কবি নজরুল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বসেছিল সুধিজনদের মিলনমেলা। উপস্থিত ছিলেন বাঙালি কমিউনিটির কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক এবং সংস্কৃতিকর্মীসহ নানা পেশার গুণীজন। তাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন শওকত আলী। হয়েছেন সবার শ্রদ্ধা ভালোবাসায় আপ্লুত।

কবিকণ্ঠের কর্ণধার কবি হামিদ মোহাম্মদের পরিচালনায় চ্যানেল এসের নিউজ প্রেজেন্টার, বাচিক শিল্পী মুনিরা পারভীনের অনুষ্ঠানে সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সাংবাদিক মতিয়ার চৌধুরী, লেখক ময়নূর রহমান বাবুল ও উর্মি মাজহার।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষাবিদ শওকত আলীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ক্ষুদেমনি আফরা খন্দকার ও ইলহাম খন্দকারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সাংবাদিক ও নারীনেত্রী নিলুফা ইয়াসমীন হাসান এবং তার জীবনী পাঠ করেন কবি সৈয়দ হিলাল সাইফ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্কৃতিকর্মী ও নাট্য ব্যক্তিত্ব আরিফুর খন্দকার। মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা ও মুনিরা পারভীন সম্পাদিত ‘শিক্ষাব্রতী শওকত আলী’ স্মারক গ্রন্থটি অনুষ্ঠানে উপস্থিত সবার হাতে তুলে দেয়া হয়l

অনুষ্ঠান শুরুর পর থেকেই শিক্ষাব্রতী মোহাম্মদ শওকত আলীর বক্তব্য শোনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

উপস্থিত সুধীজনের বক্তব্যের পরপরই মোহাম্মদ শওকত আলী বক্তব্য দিতে উঠেন। সবাই বসে বলার অনুরোধ করলেও তিনি দাঁড়িয়ে বলতে স্বচ্ছন্দ্য বোধ করেন।

তিনি বললেন, আমি যথেষ্ট শক্ত আছি, দাঁড়িয়েই বলবো। তিনি আনুসঙ্গিক বক্তব্য রাখার পরেই আবৃত্তি ও মুখস্ত পাঠ শুরু করেন। প্রথমে ফার্সী কবিতা, এরপর একে একে উর্দু, বাংলা ও ইংরেজী কবিতা ও সংস্কৃত শ্লোক মুখস্ত বলে যান। এক নাগাড়ে তার পাঠ ও আবৃত্তি মুগ্ধ হয়ে শোনেন হলভর্তি শ্রোতারা।

অনুষ্ঠানে কবিকণ্ঠের পক্ষ থেকে একটি ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করে সম্মাননা জানানো হয়। ক্রেস্ট হস্তান্তর ও উত্তরী পরিয়ে দেন কবি নিলুফা ইয়াসমীন হাসান, কবি হামিদ মোহাম্মদ, আবু মুসা হাসান ও মতিয়ার চৌধুরী। উপস্থিত সুধীজনের মধ্যে উপহার প্রদান করেন বাংলাপোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব এম এ গণি ও তার গুণমুগ্ধ ছাত্রছাত্রীসহ আরও অনেকে।

শওকত আলী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *