১৩ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): বড় পরিবর্তন আসতে যাচ্ছে ভারতের সাদা বলের ক্রিকেটে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি।
তার পরিবর্তে টিম ইন্ডিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেবেন রোহিত শর্মা। এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া (টিওআই)।

বিসিসিআই সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেটে আর অধিনায়কত্ব করবেন না কোহলি। তার এ সিদ্ধান্ত একরকম পাকা। বিশ্বকাপপরবর্তী রঙিন জার্সির দলের নেতৃত্ব দিতে দেখা যাবে আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে।
টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে দুর্দান্ত রোহিত শর্মা। তার নেতৃত্বে ৫টি আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। এ ছাড়া কোহলি চোট-বিশ্রামে নানা সময়ে জাতীয় দলের নেতৃত্বেও রোহিত পেয়েছেন সাফল্য। তার নেতৃত্বে ২০১৮ নিদাহাস ট্রফি ও এশিয়া কাপ জয় করে ভারত।
অবশ্য এ বিষয়ে বিরাট কোহলির কোনও বক্তব্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply