অনিশ্চয়তায় শ্রীলংকা সফর

০৩ এপ্রিল ২০২১ (স্পোর্টস ডেস্ক): মহামারি করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের অনিশ্চয়তার দেখা দিয়েছে টাইগারদের শ্রীলংকা সফর।

গত বছরই শীলংকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় সফরটি স্থগিত হয়ে যায়।

করোনা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং শ্রীলংকা ক্রিকেট বোর্ড চলতি এপ্রিল মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী সিরিজের সূচিও চূড়ান্ত হয়। আগামী ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের। শ্রীলংকায় গিয়ে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচের পর দুই টেস্ট মাঠে গড়ানোর কথা আগামী ২১ ও ২৯ এপ্রিল।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৫ এপ্রিল সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। এরপরই সফর নিয়ে ফের অনিশ্চয়াতায় দেখা দিয়েছে।

এ ব্যাপারে শনিবার বিবিসির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেন, শ্রীলংকা সফর ইস্যুতে আমার আবার আলোচনায় বসবো। আগামী রোববার নিউজিল্যান্ড থেকে দেশে ফিরবে দল। এরপর খেলোয়াড়দের সাথে আলাপ-আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ক্রিকেট/এসকেএম