স্পোর্টস ডেস্ক: শ্রীলংকাতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
শুক্রবার বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।
২০২৪ সালের ১৩ জানুয়ারি পর্দা উঠবে যুব বিশ্বকাপ, যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
যুব বিশ্বকাপের ১৫তম আসরে ১৬ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সেই সাথে আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
১৪ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন জুনিয়র টাইগাররা। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সাথে আছে জিম্বাবুয়ে, নামিবিয়া ও স্বাগতিক শ্রীলংকা। এ ছাড়া ‘ডি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তান ও নেপাল।
প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল পরের রাউন্ডে উঠবে।
ক্রিকেট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply