২৮ মে ২০২১ (স্পোর্টস ডেস্ক): হার্ড হিটার তামিম ইকবালের সামনে দারুণ সুযোগ এসেছিল। টপকে যেতে পারতেন দুই কিংবদন্তী ক্রিকেটার লংকান মারভান আতাপাত্তু আর প্রোটিয়াস গ্যারি কারস্টেনকে। কিন্তু শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ব্যর্থ হলেন তিনি। মাত্র ৭ রানের জন্য পৌঁছুতে পারেননি নতুন উচ্চতায়। তবে এ যাত্রায় তিনি মারভান আতাপাত্তুকে পিছনে ফেলে আছেন তালিকার দুই নাম্বারে।
শুক্রবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তামিম টপকানোর আরেকটি সুযোগ পেয়েছিলেন এই দুই গ্রেটকে। শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজে মাত্র ৮৯ রান করলেই নতুন মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশি ওপেনার, এমন সমীকরণ নিয়ে শুরু করেছিলেন বাংলাদেশের কাপ্তান।
ক্রিকেটের তিন ফরমেটে ৩৬০ ম্যাচ খেলে লংকান গ্রেট মারভান আতাপাত্তুর সংগ্রহ ১৪ হাজার ৩৬ রান। অন্যদিকে ২৮৬ ম্যাচে ৩৪ সেঞ্চুরিতে প্রোটিয়াস গ্যারি কারস্টেন সংগ্রহ করেছেন ১৪ হাজার ৮৭ রান।
চলতি সিরিজ শুরুর আগে বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল তিন ফরমেটে খেলেছেন ৩৫৫ ম্যাচ। দেশের হয়ে সর্বোচ্চ ২৩টি সেঞ্চুরি তার। রান সংগ্রহ করেছেন ১৩ হাজার ৯৯৮টি। ৮৯ রান হলেই তিনি দুই গ্রেটকে টপকে যেতে পারতেন তালিকার শীর্ষে। কিন্তু প্রথম ম্যাচে ৫২, দ্বিতীয় ম্যাচে ১৩ ও আজকের ম্যাচে ১৭ রান করেন। তিন ফরমেটের ৩৫৮ ম্যাচে সংগ্রহ দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০ রান। ফলে গ্যারি কারস্টেনকে পিছনে ফেলে এক নাম্বারে উঠে আসতে তামিমকে অপেক্ষা করতে হবে আগামী মাস পর্যন্ত। জুনে এশিয়া কাপে তামিমের সামনে আবার সুযোগ আসবে তিন ফরমেটে সর্বোচ্চ রানের মালিক হওয়ার।
তামিম/আরএম/রমু
















Leave a Reply