অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫ মে ২০২২ (বিনোদন ডেস্ক): কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে গড়ফার এলাকার একটি ফ্ল্যাটে থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পল্লবী দে ‘আমি সিরাজের বেগম’ সিনেমায় লুৎফা’র চরিত্রে অভিনয় করে বেশ সাড়া জাগিয়েছিলেন। এছাড়া ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন। খবর: আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়, ওই ফ্ল্যাটেই প্রেমিকের সাথে থাকতেন পল্লবী। মৃত্যুর ঘণ্টাখানেক আগেও নেটমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি।

জানা যায়, রোববার সকালে গড়ফার ওই ফ্ল্যাট থেকে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার সঙ্গী। এরপর পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কী কারণে তার মৃত্যু হয়েছে সে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ