অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

১০ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলের ২০২১ রিক্রুট ব্যাচের মনোজ্ঞ শপথগ্রহণ কুচকাওয়াজ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে এ কুচকাওয়াজ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি এবং এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি।

মেজর জেনারেল জহিরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্মরণ করে বলেন, তার সুযোগ্য নেতৃত্বে আমরা আজ স্বাধীন জাতি। আমরা মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। এক্ষণে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদকে।

ছবি: আইএসপিআর

এসময় তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের ত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ রাষ্ট্র আজ সু-প্রতিষ্ঠিত।

তিনি ২০২১ রিক্রুট ব্যাচের শপথগ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করতে পেরে গৌরবান্বিত হয়েছেন বলে মন্তব্য করেন। নবীনদের উদ্দেশে বলেন, তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য শাখা- অর্ডিন্যান্সের একজন চৌকষ সৈনিক হওয়ার গৌরব অর্জন করেছ।

তিনি নবীনদের বলেন, চৌকষ সেনাসদস্য হতে হলে ভাল মানুষ হতে হবে। একজন ভাল সন্তান, ভাল ভাই-বোন, ভালো পিতা-মাতা হওয়ার গুণাবলী নিজেদের মাঝে বজায় রাখতে হবে। সেনাবাহিনীর মূল্যবোধ ও চেতনা ধারণ করার আহ্বান জানাই।

অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ ২০২১ এ সব বিষয়ে তপু রায়হান শ্রেষ্ঠ রিক্রুট, মোহাম্মদ হৃদয় হোসাইন দ্বিতীয় সেরা এবং মাইদুল ইসলাম তৃতীয় সেরা রিক্রুট হিসেবে বিবেচিত হয়েছে।

কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর উধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অর্ডন্যান্স সেন্টার/এসকেএম/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *