নিউজ ডেস্ক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটের সামনে শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ।
বুধবার বেলা আড়াইটায় এ সমাবেশ শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম মান্নান।
বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত এই শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডাক্তার মোস্তুফা জালাল মহিউদ্দিন, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, এসএম কামাল হোসেন মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অন্যরা।
এর আগে বৈরি আবহাওয়া উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা দূরদূরান্ত থেকে আসতে শুরু করে। ওই শান্তি সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর পরিকল্পনা ছিল ক্ষমতাসীনদের। সমাবেশটি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টা থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।
সমাবেশস্থলের সামনে দেড়টায় গিয়ে দেখা যায়, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মিরপুর, পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন। এ ছাড়া বঙ্গভবন মোড় এলাকায় আওয়ামী লীগের মিছিলে নিয়ে সমাবেশস্থলে নেতাকর্মীদের আসতে দেখা গেছে।
আওয়ামী লীগ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply