আওয়ামী লীগ সংগঠন হিসেবে ভবিষ্যতে আরও শক্তিশালী হবে

১০ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, বিশ্ব অবাক হয়ে বাংলাদেশের উন্নয়ন দেখছে। দেশের উন্নয়নে অবদান রাখতে হলে ক্ষমতাসীন দলকে সংগঠন হিসেবেও শক্তিশালী হতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংগঠন হিসেবে ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগ শাখার নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, দেশে একশ’টি অর্থনৈতিক অঞ্চলে পুরোদমে কাজ শুরু হলে অনেক লোকের কর্মসংস্থান হবে। সরকারের এই উন্নয়ন কার্যক্রমে দলকেও সমানভাবে অংশগ্রহণ করতে হবে। এজন্য সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। কোথাও কোনও সমস্যা হলে বা উন্নয়নের প্রয়োজন হলে নেতৃবৃন্দকে জানাতে হবে। তাহলেই যথাসময়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা যাবে।

বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠান ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম সুন্দর।

মোহাম্মদ শাহাব উদ্দিন/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *