৪ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪১ জন। গতকাল সোমবার এ সংখ্যা ছিল ২৩৫ জন। আগের দিনের চেয়ে মারা গেছেন ৬ জন বেশি। আজ মৃতদের মধ্যে পুরুষ ১২৫ ও নারী ১১৬ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ২১ হাজার ৬৩৮ জনে উন্নীত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫১৪ জনের। এতে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। দেশে এ পর্যন্ত ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: ২২ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় পৌঁছেছে
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply