৩ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): মডার্না ও সিনোফার্মের কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় চালান ঢাকায় পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের কেনা সিনোফার্ম ভ্যাকসিনের ১০ লাখ টিকা ভোর ৫ টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। এছাড়া মডার্নার ১২ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন পৌঁছে সকাল ৮টা ৩০ মিনিটে।
গতকাল দিবাগত রাত ১১ টা ৩০ মিনিটে মডার্নার ১ দশমিক ৩ মিলিয়ন ডোজের প্রথাম চালানটি ফাকায় পৌঁছে। এর প্রায় এক ঘন্টা পর সিনোফার্মের ১০ লাখ ভ্যাকসিনের প্রথম বাণিজ্যিক চালানটিও বাংলাদেশে পৌঁছায়। খবর: বাসস।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার-কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে মডার্না ও সিনোফার্মের এই টিকার প্রথম চালান গ্রহণ করেন।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই বিভিন্ন দেশ থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের মোট ১০ কোটি ডোজ বাংলাদেশে পৌঁছুবে। চলতি বছরের মধ্যেই ৫ কোটি লোককে এই ভ্যাকসিন দেয়া হবে।
আরও পড়ুন: করোনা মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত
এর আগে, গত মে ও জুন মাসে দু’টি বিশেষ উপলক্ষে বাংলাদেশ চীনের কাছ থেকে উপহার পাওয়া সিনোফার্মের ১ দশমিক ১ মিলিয়ন ডোজ ভ্যাকসিন গ্রহণ করে।
২১ জানুয়ারি, বাংলাদেশ প্রথমবারের মতো অক্সফোর্ড-আস্ট্রাজেনিকার কোভিড-১৯ ভ্যাকসিনের একটি চালান গ্রহণ করে। ভারত উপহার হিসেবে এই ২০ লাখ ডোজ টিকা পাঠায়। এরপর ২৬ মার্চ বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার আরও ১২ লাখ ডোজ টিকা পায়।
এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার ১দশমিক ২ কোটি ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে।
বাংলাদেশে কোভিড-১৯ এর অনুমোদন দেয়া ভ্যাকসিন হচ্ছে মডার্না, জনসন অ্যান্ড জনসন, করোনা ভ্যাক, ফাইজার, কোভিশিল্ড, স্পুটনিক ভি, অ্যাস্ট্রাজেনিকা ও সিনোফার্ম।
করোনা টিকা/এএমএম/কিউটি














Leave a Reply