১৩ মে ২০২১ (নিউজ ডেস্ক): গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন ৩১ জন। গতকালের চেয়ে আজ ৯ জন কম মারা গেছেন। দেশে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ১২ হাজার ৭৬ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ বয়সী ১৯ জন রয়েছেন।
এরমধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ৩ জন করে এবং খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২৩, বেসরকারি হাসপাতালে ৬ ও বাসায় ২ জন মৃত্যুবরণ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪২৪ জনের। এর মধ্যে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯০ জন। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৫ হাজার ২৯৬ জনের। তাতে করোনা শনাক্ত হয় ১ হাজার ১৪০ জনের। গতকালের চেয়ে আজ নমুনা পরীক্ষা কম হলেও ৫০ জন বেশি শনাক্ত হয়েছেন।
দেশে এ পর্যন্ত মোট ৫৬ লাখ ৯০ হাজার ৬৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জন। মোট পরীক্ষার ৪১ লাখ ৭১ হাজার ৮৯০টি হয়েছে সরকারি এবং ১৫ লাখ ১৮ হাজার ৮০৩টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭০ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৯২৮ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৫৫৮ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন।
উল্লেখ্য, ৪৩২ দিন আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এছাড়া, কোভিড-১৯ রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।
করোনা/টিটি/আরএম
















Leave a Reply