নিউজ ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পণ্য আমদানি ও রফতানি বন্ধ থাকবে। তবে এ সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
ত্রিপুরার আগরতলা স্থলবন্দরের ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’-এর সাধারণ সম্পাদক শিব শংকর দেব স্বাক্ষরিত একটি চিঠি গতকাল মঙ্গলবার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়। আখাউড়ার ব্যবসায়িক সংগঠনের পক্ষ থেকে ওই চিঠি আখাউড়া বন্দরের ব্যবসায়ীদের কাছে পাঠানো হয়।
চিঠি সূত্রে জানা গেছে, ভারতীয় ব্যবসায়ীরা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, ত্রিপুরার বিধানসভা নির্বাচন উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার সব ধরনের আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই এ দুই দিন আখাউড়া বন্দরে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দর দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ উপপরিদর্শক স্বপন চন্দ্র দাস বলেন, ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া বন্দর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply