আগের দিনের চেয়ে পরীক্ষা কম, শনাক্তও কম

গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫ জন মারা গেছেন। এ পর্যন্ত প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ২ হাজার ১৫১ জন।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ২৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ২০১ জন।

তিনি জানান, দেশে এ পর্যন্ত মোট ৮ লাখ ৭৩ হাজার ৪৮০ জনের নমুনা পরীক্ষায় ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

অতিরিক্ত মহাপরিচালক জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৫৭১ জন কম সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১০২ জন।

নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৪৯১ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৫ হাজার ২০১ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৭১০টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৭৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৭৩ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ২৪৫ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৭২টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *