আঙুলের চোট নিয়ে মাঠ ছাড়লেন তামিম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন তামিম ইকবাল। গত দুই দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। আজও সকাল থেকে মিরপুরের ইনডোরে ব্যাটিং করছিলেন এই বাঁহাতি।

সাথে ছিলেন তাসকিন আহমেদও। তার বোলিং সামলাতে গিয়েই বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম। এরপর আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।

তামিম বাংলাদেশের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি এই বাঁহাতি ওপেনারের। ছিলেন না বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজেও। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের দলেও তিনি ছিলেন না।

১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। এবার তামিম খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম খেলবে তামিমের দল।

তামিম ইকবাল/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *