গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৪২ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৯৩০ জন। আগের দিনের মত গতকালও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশে এ ভাইরাসে আক্রান্ত ৬৮ হাজার ৫০৪ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৩৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গতকালের চেয়ে আজ ৮ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিল ২ হাজার ৭৪৩ জন। এছাড়া করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৬৫৭ জন।
তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬১টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ১২ হাজার ৮৪২টি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৪৪টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ১৩৬ টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১৯২টি কম নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট ৪ লাখ ১০ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা হয়েছে ।
















Leave a Reply