নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম।
শনিবার সকালে ভারত থেকে পণ্যবাহী একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
আমদানি-রফতানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি বলেন, পূজার ৮ দিনের ছুটি শেষে আজ সকাল থেকে ফের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। সেই সাথে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, ছুটি শেষে এই বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হওয়ায় বন্দর কর্তৃপক্ষ আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা দিতে শ্রমিক প্রস্তুত রেখেছে। যাতে দ্রুত বন্দর থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্নস্থানে তারা বাজারজাত করতে পারে।
হিলি স্থলবন্দর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply