৮ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৮ জন।
বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার সকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট, আগুলদিয়া ও জয়ঝাঁপ এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়
এ ছাড়া সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সমর্থকদের সাথে এ সংঘর্ষ বাধে। তারা দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দিবাগত রাতে ও শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের কমপক্ষে ১৮ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ সুমিনুর রহমান জানান, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। তবে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলেও জানান তিনি।
সংঘর্ষ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply