আমিরাতে প্রবেশ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

১৫ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বাংলাদেশিসহ চার দেশের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।  তবে কূটনীতিক, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক অথবা গোল্ডেন ভিসাধারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বাংলাদেশে ছাড়া অন্য দেশগুলো হলো- পাকিস্তান, শ্রীলংকা ও নেপাল।

আরব আমিরাতের বিমান সংস্থা আল ইতিহাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, বাংলাদেশসহ ৪ দেশের যাত্রীদের আমিরাতে প্রবেশের টিকিট বুকিং দেয়া ৭ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। খবর: খালিজ টাইমস।

ইতিহাদ বলেছে, যদি আপনি কূটনীতিক বা আমিরাতের নাগরিক বা গোল্ডেন ভিসাধারী হয়ে থাকেন, তাহলেও ফ্লাইট উড্ডয়নের সর্বোচচ ৪৮ ঘণ্টা আগের পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে।

এর আগে ১২ মে থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশ থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল সংযুক্ত আরব আমিরাত।

আরব আমিরাত/এসকেএম