আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নিউজ ডেস্ক: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউর এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এক চিঠিতে ব্যাংকগুলোকে এ দুইজনের নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বলেছে বিএফআইইউ।

এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীসহ পরিবারের সবার ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে এ তথ্য জানা গেছে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী আগামী ৩০ দিনের জন্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী রুথমিলা জামান চৌধুরীসহ তাদের ছেলে ও কন্যার সব ব্যাংক একাউন্টের লেনদেন স্থগিত করার নির্দেশ দেয়া হয়।

বিএফআইইউ/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *