২৭ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনে দেয়া ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারেকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি এলাকার সামনে আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সময় বেধে দেন।
এছাড়া আগামীকাল রোববার ও আগামী সোমবার ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করারও ঘোষণা দেয় তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৯ দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তারা সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়েছে। বিআরটিএ কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় চেয়েছে।
আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে ওই দিন দুপুরে বিআরটিএ কার্যালয় ঘেরাও করা হবে বলে জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
ছাত্র আন্দোলন/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














