আয়েশা খানমের দাফন সম্পন্ন

০২ জানুয়ারি ২০২০ (নিউজ ডেস্ক): পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম।

শনিবার বিকেলে নেত্রকোনা পৌর শহরের কাটলি এলাকায় অম্বেষা স্কুল মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে নেত্রকোনার কাটলিতে নিজ বাসায় নেয়া হয় আয়েশা খানমের মরদেহ।

উল্লেখ্য, শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম। ১৯৪৭ সালের ১৮ অক্টোবর নেত্রকোনা সদর উপজেলার গাবড়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন।

দাফন/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *