ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল টাইগাররা

২৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। টি-টোয়েন্টি ফরমেটে নিজেদের প্রথম দেখায় বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ইংলিশরা। বাংলাদেশের দেয়া ১২৫ রানের লক্ষ্য ৩৫ বল হাতে রেখেই উতরে যায় তারা।

বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১২৪ রান করে টাইগাররা।

ইনিংসের শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে অংশ নেন লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, নুরুল হাসান সোহন ও মুস্তাফিজুর রহমানরা।

শেষ দিকে খেলতে নেমে ১৯তম ওভারে ইংলিশ তারকা লেগ স্পিনার আদিল রশিদের বলে দুটি ছক্কা আর এক চার হাঁকিয়ে ওভারে সর্বোচ্চ ১৭ রান আদায় করে নেন নাসুম। তার ৯ বলের অপরাজিত ১৯ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৯ উইকেটে ১২৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।

১২৪ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩৯ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। নাসুম আহমেদের বলে মোহাম্মদ নাঈমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইংলিশ ওপেনার জস বাটলার। তার আগে ১৮ বলে এক চার ও এক ছক্কায় ১৮ রান করেন তিনি।

এরপর ডেভিড মালানকে সাথে নিয়ে ৪৮ বলে অনবদ্য ৭৪ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ওপেনার জেসন রয়। দলীয় ১১২ রানে তিনি যখন আউট হন তখন জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৩ বলে মাত্র ১৩ রান। ৩৮ বলে ৫টি চার ও তিন ছক্কায় ৬১ রান করে ফেরেন জেসন রয়।

এরপর জনি বেয়ারস্টোকে সাথে নিয়ে ৮ বলে ১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডেভিড মালান। তিনি ২৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *