ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে আরেক মামলা

১৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ই-কামার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে এবার আরেকটি মামলা হয়েছে।

শনিবার নিদগত রাতে প্রতারণা, অর্থ আত্মসাত এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ধানমণ্ডি থানায় মামলা করেছেন কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ী। ধানমণ্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই অমৃতা মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় রাসেল দম্পতি ছাড়াও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ইভ্যালির ধানমণ্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামের ইভ্যালির এক গ্রাহক মামলাটি করেন। মামলা পর ওইদিন বিকালেই রাসেলকে গ্রেফতার করে র‍্যাব।

শুক্রবার বিকালে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইভ্যালি/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *