২৬ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইয়েমেনের কৌশলগত মারিব শহরে সরকার-সমর্থক সেনাদের সাথে হুতি বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন নিহত হয়েছেন।
রোববার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
খবরে জানা যায়, গত ৪৮ ঘণ্টায় খনিজ তেলসমৃদ্ধ মারিবের পশ্চিমে ৪৩ জন হুতি বিদ্রোহী নিহত হয়েছে। তাদের বেশির ভাগেরই মৃত্যু হয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারপন্থী সামরিক জোটের বিমান হামলায়। এদিকে সংঘাতে সাতজন সরকারপন্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে আরেকটি সামরিক সূত্র।
মারিব শহরে চলতি মাসে ইরান-সমর্থিত হুতিরা নতুন করে হামলা শুরু করেছে। এতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটছে। মারিবের নিয়ন্ত্রণ নিতে শুধু সেপ্টেম্বরেই সৌদি-সমর্থিত সামরিক জোটের সাথে হুতিদের লড়াইয়ে কমবেশি ৪০০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে শহরটির দখল নিতে হামলা শুরু করে হুতি বিদ্রোহীরা।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেনে সরকার ও হুতিদের মধ্যে লড়াই চলে আসছে। সে সময় রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করেন হুতি বিদ্রোহীরা। পরে ২০১৫ সালের মার্চে হাদি সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট।
ইয়েমেন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply