৪ মে ২০২২ (নিউজ ডেস্ক): পবিত্র ঈদুল ফিতরে ছুটি শেষে আগামীকাল বৃহষ্পতিবার সরকারি অফিস খুলছে। গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ বুধবার। সাপ্তাহিক দুই দিন মিলে এবারের ঈদুল ফিতরে টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পেরেছেন সরকারি চাকরিজীবীরা।
গত ২৯ ও ৩০ এপ্রিল ছিল সপ্তাহিক ছুটি। পরদিন ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
আরও পড়ুন: জুনেই পদ্মাসেতু দিয়ে যান চলাচল
এবার প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত সেই চিত্র চোখে পড়েছে। লাখ লাখ মানুষ গ্রামে ফেরায় ঢাকা ফাঁকা হয়ে গেছে।
ঈদের ছুটি/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply