৩০ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): উন্নয়নের গতি অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। এমনটাই বলেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বর্তমান সরকারের সময় দেশে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে হলে দেশ পরিচালনার ক্ষেত্রে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কোন বিকল্প নেই। কারণ বিএনপি ক্ষমতায় এলে দেশে আবারও সন্ত্রাস, আগুন সন্ত্রাস, বোমাহামলা আর জঙ্গিবাদের উত্থান ঘটবে।
মঙ্গলবার নওগাঁ নওজোয়ান ঈদগাহ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘১৫ আগষ্ট জাতীয় শোক দিবস’ উপলক্ষে শোক সমাবেশে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নওগাঁ জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁর শহিদুজ্জামান সরকার এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি এবং আনোয়ার হোসেন হেলাল এমপি বক্তব্য রাখেন।
ডক্টর হাছান বলেন, বিএনপির সময় বিদ্যুতের খাম্বা রাজনীতির কথা সবার জানা আছে। সে সময় বিদ্যুৎ আর সারের জন্য মানুষকে হত্যা করা হয়েছিল। বিএনপির সময় মাঝে মাঝে বিদ্যুৎ আসতো। আর এখন মাঝে মাঝে বিদ্যুৎ যায়।
ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে কিছুটা বিরূপ প্রভাব পড়েছে, বাংলাদেশও এর বাইরে নয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতেও জ্বালানি-বিদ্যুৎ সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। সেখানে সরকারিভাবে মানুষকে সাশ্রয়ী করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। তবে আশার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুদুরপ্রসারী নেতৃত্ব দিয়ে ইতিমধ্যে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করার পদক্ষেপ গ্রহণ করেছেন। আর কিছুদিনের মধ্যেই মানুষের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply