উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার মধ্যদিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে

নিউজ ডেস্ক: বিএনপির ছেড়ে দেয়া ৬ আসনের উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার মধ্যদিয়ে দেশে আবারও গণতন্ত্রের বিজয় হয়েছে। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে বিএনপি-জামায়তের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে কে জিতল, কে হারল সেটা মূল বিষয় না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এটাই বড় কথা।

তিনি বলেন, উপ-নির্বাচনে সব আসনেই ঘোমটা পরা প্রার্থী দিয়েছে বিএনপি। জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে বিএনপি কতবড় ভুল করেছে যতই দিন যাবে ততই অনুধাবন করতে পারবে।

বিএনপির পদযাত্রায় সরকার সঙ্কিত কিংবা আতঙ্কিত নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সরকারকে লাল কার্ড দেখানোর পরিবর্তে তারা পদযাত্রায় কেন নামলেন? বিএনপি’র কর্মসূচি গরম থেকে নরম হচ্ছে। সরকার ভয় পায়নি বিএনপি নিজেরাই ভয় পেয়েছে। তাদের পদযাত্রায় আমরা সঙ্কিত কিংবা আতঙ্কিত নই। বিএনপির কর্মসূচি নরম হচ্ছে এবং ছোট হয়ে যাচ্ছে তাদের পৃথিবী।

তিনি বলেন, বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা। মাত্র সূচনা করেছি আমরা, খেলা এখনও শুরু করিনি আমরা। বিএনপির সরকার পতনের আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি সবই ভুয়া।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরল। সরকার পতন, ৫৪ দল, ২৭ ও ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁকডাক, লোটাকম্বল, মশার কয়েল, সাতদিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যরা বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *