এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

২৫ জুন ২০২১ (নিউজ ডেস্ক): চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে ২৯ জুন। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ বছরও নির্ধারিত সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতির উন্নতি হওয়ার আপাতত সম্ভাবনা না থাকায় পরীক্ষার ফরম পূরণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা

ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরম পূরণ চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।

এইচএসসি পরীক্ষা ২০২১ উপলক্ষে কোন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তাই কলেজ কর্তৃপক্ষ এ সংক্রান্ত কোন ফি আদায় করতে পারবে না।

এবার করোনা অতিমারির কারণে অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করতে হবে।

২০২১ সালের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য দেশের সব কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

এইচএসসি পরীক্ষা/টিটি/আরএম

http://artnewsbd.com

রাবি ভর্তি পরীক্ষা পেছালো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *