২০ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ে এক ম্যাচ হাতে থাকতেই ২-০তে সিরিজ খোয়ালো স্বাগতিকরা।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২ উইকেট হারিয়ে ও ১১ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে পাকিস্তান। এই হারে ২০২১ সালে প্রথম টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ।
পকিস্তানের পক্ষে এদিন অর্ধশতক পূর্ণ করার পর অপরাজিত থাকেন ফখর জামান। ৫১ বলে খেলে ২টি চার এবং ৩টি ছয়ে ৫৭ রান করেন তিনি। রিজওয়ান করেন ৩৯ রান। ৪৫ বলে ৪ চারে ইনিংসটি সাজান রিজওয়ান।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন আমিনুল ও মুস্তাফিজ।
এরআগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার নাঈম শেখ ও সাইফ হাসানের বিদায় হয় দলীয় ১ রানের মাথায়। প্রথম ওভারের পঞ্চম বলে শাহিন আফ্রিদির বলে এলবিডব্লউ হয়ে বিদায় নেন সাইফ। খুলতে পারিননি রানের খাতা।
দ্বিতীয় ওভারের শেষ বলে নাঈমকে বিদায় করেন মোহাম্মদ ওয়াসিম। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ নাঈমের ব্যাটে আসে মাত্র ২ রান।
তবে নাজমুল হোসেন শান্ত ও আফিফ হাসানের জুটিতে বিপদ কাটে বাংলাদেশের। দুজনের জুটি ভাঙে ৩৭ বলে ৪৬ রান যোগ করে। আফিফের ব্যাটে আসে ২১ বলে ২০ রান।
শান্ত এদিন একপাশ আগলে রেখে লড়াই করেন। ৩৪ বলে ৪০ রানের ইনিংস খেলে বিদায় নেন শাদাব খানের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে। মাহমুদউল্লাহ রিয়াদ এদিনও ব্যর্থ, ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন হারিস রৌফের বলে ক্যাচ দিয়ে।
এছাড়া নুরুল হাসানের ১১, শেখ মেহেদীর ৩, আমিনুল ইসলামের ৮ ও তাসকিন আহমেদের ২ রানে ১০৯ রানের লক্ষ্য দিতে পেরেছে সফরকারীদের।
পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন আফ্রিদি, শাদাব খান। ১ উইকেট করে নিয়েছেন, ওয়াসিম, হারিস ও নেওয়াজ।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply