
এক হাজার টাকার নোট
১১ মে ২০২২ (নিউজ ডেস্ক): বাংলাদেশ ব্যাংক এক হাজার টাকা মুল্যমানের লাল নোট অচল ঘোষণা করেনি। আগামী ৩০ মে’র পর এই নোট অচল হিসেবে গণ্য হবে মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে প্রচারিত তথ্যকে গুজব বলে জানিয়েছে কেন্দ্রিয় ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সী ম্যানেজমেন্ট বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ১০০০ টাকা মুল্যমানের লাল নোট বা অন্য কোনও নোট অচল হিসেবে ঘোষণা করেনি। কেন্দ্রিয় ব্যাংক জনসাধারণকে এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply