১৯ জুলাই ২০২১ (বিনোদন ডেস্ক): করোনা মহামারি পরিস্থিতিতে ঈদুল আযহায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) পশু কুরবানি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার বিএফডিসির সহকারী পরিচালক (সিকিউরিটি ইনচার্জ) আমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবছর করোনা পরিস্থিতির কারণে এফডিসি অভ্যন্তরে পশু কুরবানি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ইতোমধ্যে শিল্পীদের বিষয়টি জানানো হয়েছে। তাছাড়া বিভিন্ন শুটিং ফ্লোরের দেয়াল, প্রশাসনিক ভবন ও ক্যান্টিন চত্বরেও এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে।
উল্লেখ্য,গত কয়েকটি বছর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) নিয়ম করেই হয়েছে পশু কুরবানি। অসচ্ছল শিল্পীদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়াই ছিল উদ্দেশ্য।
এফডিসি/এসকেএম















