এবার জিপিএ-৫ পেল ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থী

৩০ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করেন।

এবারের এসএসসি-সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার তা ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।

করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার এসএসসিতে ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

এসএসসি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ